রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

বেওয়ারিশ ১

প্রচন্ড জ্যাম।বিকালের আলো এখনো মুছে যায় নি। বাসায় ফেরায় উন্মুখ মানুষেরা যানবাহন ছেড়ে পায়ে হেঁটে বাসার দিকে রওনা দিয়েছে। পুরো ফুটপাতে মানুষের স্রোত। সেই ফুটপাতে কুতকুত খেলার কোর্ট কেটে কয়েকটা পিচ্চি খেলায় মত্ত। স্রোতটা এখানে এসে ধাক্কা খেয়েছে। ভদ্রলোকগুলোর ধমক, কুঁচকানো মুখ উপেক্ষা করে তার খেলায় ব্যস্ত। আমি হাতে এককাপ চা নিয়ে জীবনের এই দুটি ধারা দেখছি। একদিকে স্বাধীনতা অন্য দিকে স্লেভারি। সারাদিনের মনখারাপ এই দৃশ্যটা দেখার পর উধাও হয়ে গেল। অদ্ভুত এক বিদ্রোহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন