রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
মানসিক সিক শিট
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
উড়নচন্ডি কথা
২টা ক্লাস হয়েছে এ পর্যন্ত। মজার ব্যাপার হলো ক্লাসগুলো মোটিভেট করার বদলে উল্টো একগাদা স্ট্রেস মগজে ঢালছে। টিচাররা তাদের সফলতার গল্প বলছে আর ছাত্র-ছাত্রীর মগজে বাড়ি খাচ্ছে আমি কেন পারলাম না কিংবা আমাকে পারতেই হবে(একটা স্বার্থপরতার জন্ম হচ্ছে) ইন্টারভিউ তে হেন প্রশ্ন তেন প্রশ্ন করা হয়-হায় হায় তোমরা তো একটার ও উত্তর জানো না-আমরা হতাশ হচ্ছি।যখন দেখি সবাই ঘাঁড় শক্ত করে এইসব অখাদ্য গিলে যাচ্ছে - আমার খুব খারাপ লাগে। ক্লাসে সবার কি এই বালের চাকরি করার কথা ছিল?এই চার বছরে- একজন ভালো গান গাইতো তাকে হত্যা করা হয়েছে, একজন খাতা ভর্তি স্কেচ তাকে হত্যা করা হয়েছে, একজন ভালো বাঁশি বাজাতো তাকে হত্যা করা হয়েছে, একজন কবিতা লিখতো তাকে হত্যা করা হয়েছে, একজন ভালো নাচতে পারতো তাকে হত্যা করা হয়েছে, একজনের মাথা ভর্তি ছিল নতুন নতুন পোশাকের ডিজাইন তাকে হত্যা করা হয়েছে, একজন চমৎকার কয়েকটি শর্ট ফিল্ম বানিয়েছিল তাকে হত্যা করা হয়েছে। এসবের কি দরকার?
যারা বলে চলেছে এই নতুন প্রজন্মে কোন প্রাণশক্তি নেই তাদের বলছি তোমার আঙুলটা ঘুরিয়ে নিজের দিকে তাক করো। দোষ তোমার। তোমরাই নতুন প্রজন্ম কে নষ্ট করেছ।
সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
বেওয়ারিশ ৩
প্রতিবছর প্রায় ৪৫০০০ জন মানুষ বেকারত্বের হতাশার চাপে পড়ে আত্মহত্যা করে। আহা আমাদের সমাজ ব্যবস্থা। জয় হোক সমাজ তোর জয় হোক।
আমার মাঝে মাঝে মনে হয় অদ্ভুত এক সিস্টেম আমরা আটকা পড়ে আছি। শিক্ষা ব্যবস্থা হলো এই সিস্টেমের বেইজ। শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে পুরো ব্রেইন ওয়াশ করে ছেড়ে দিচ্ছে।
কে বা কারা এই সিস্টেমের সুবিধা নিচ্ছে। কেউ না। সবাই আটকে পড়ে আছে। পুরো ব্যাপারটাই বদলানো উচিৎ।
৪৫০০০ টা জীবন, এই ৪৫০০০ জীবনের সাথে জড়িয়ে আছে আরো অসংখ্য জীবন। কম কথা না।
এমন কোন লিডার কবে জন্ম নিবে যে কিনা পুরো ব্যবস্থাটাই বদলে দিবে। জীবন সুন্দর হোক। সবাই বাঁচুক। একটিইতো জীবন দিয়ে মানুষকে পাঠানো হয়েছে। নাকি এই সিস্টেম কোন লিডার জন্ম নিতে দিবে না?
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
বেওয়ারিশ ২
দরজার নিচের সরলরৈখিক শূন্যতা গলে প্রেতের মতো জল আসে। আমি নরম বিছানায় পা উঠিয়ে বসি। জল বাড়তে থাকে। বাতাস বয়ে নিয়ে আসে রূপকথার মতো ঘোর। বিকালের শহর এখন মৃত। কোথাও কেন আলো নেই। দূরে ঐ দূরে বিষন্ন বাতিঘর। জল বাড়তে থাকে। বুকশেলফের বই থেকে উঠে আসে কিছু প্রাগৈতিহাসিক কেউটে। সিলিঙে বাসা বাধা কাক পরিবার, আদিম শব্দ। রোজ রাতে এমনটা হয়। আমি ঠিক বেচেঁ থাকি। এ শহরে যারা বোবা, যারা কালা, অন্ধ তারাই সারভাইব করবে। অত্যাচারিতের চিৎকার আমি শুনি নি, আমি কালা। আমার চোখের সামনে যে নির্লজ্জ পাপ বয়ে গেল, আমি অন্ধ, কিছু দেখি নি। সবচেয়ে বড় কথা আমি বোবা, কেন প্রতিবাদ আমার কন্ঠ উচ্চারণ করে না। "সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট"। আমি নিজেকে সারভাইবের জন্য ফিট করে নিয়ছি।
জল বাড়ছে।
বহুকাল আগে পাগল এই সারা সমাজকে বলেছিল" নিজের জলে নিজেই ডুববি হগ্গলে"
জল বাড়তে থাকে। আমি সময়ের অপেক্ষা করি।
বেওয়ারিশ ১
কর্নেল
আজ অদ্ভুত ঘটনাটা ঘটার পর মাথায় খালি একটা লাইন "learn to swim" বিজবিজ করে বাজছে। পুরুষ মানুষের কাঁদতে নেই। আমার ইচ্ছে হচ্ছে করেছে করো কাছে গিয়ে সব কথা বলি কান্না করি মনটা হালকা হোক। কাউকে কিছু বলতে পারছি না। ফ্যামিলি বন্ডিং জরভরত। আব্বা আম্মা ভাই বোন কাউকেই পাশে পাবো না। আর বন্ধু - একটি কৌতুক। সময় আর গান আর বই এইতিন পাগলে মিলে যতটুকু পারুক হীল করুক। দাঁতে দাঁত চেপে সহ্য করে চলছি।