ঝরাপাতার বাঁশি বাজে। মগজ মগজে আগুনের গান গায় পতঙ্গ । অবিরাম মেঘ-বৃষ্টির দিনে ঘরে ফিরে আসে ভুল গনিতের বাষ্প।
হাতের মাঝে হাত রাখলে কথাগুলো হলুদ ফুল।
হাতের মাঝে হাত রাখলে
বদলানো মানুষ ঠিকই ফিরে আসে।
সকালে একটা কাক বসেছিল গ্রিলে। আমি ওর সাথে জীবন বদলে নিয়েছি। রূপকথা আমার ডানার ঘ্রাণে । আগের জন্মে ইকারাস পঙ্খি ছিল!
একটানা অভিনয় করে চলা কাগুজে পুতুল।কাগুজে পুতুল কাগুজে পুতুল - আমি তোর বিষাদে কতবছর মরে গ্যাছি। কানামাছির শেষ চালে আমি হেরে গিয়ে কাকের সাথে জীবন বদলে নিলাম।
মগজে গান গাচ্ছে এক বিষন্ন পতঙ্গ।
মগজে বসে আছে এক মৃত শালিক।
আমি ওর সাথে এবার জীবন বদলে নিব।