শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

চেষ্টা

মূহুর্তে আমি যেন, সুতোয় বাধা ফড়িং
কিংবা আস্তিন বেয়ে চলা শীতল কেউটে।
সময় যেন, নিরুদ্দেশে চলা পিঁপড়ের ঝাক
কিংবা চৌকাঠ ছিড়ে শূন্যে যাত্রাকরা মিছিল,
ডাস্টবিনে পড়ে থাকা রক্তাক্ত ভ্রুন।
চারপাশ যেন, মাটি খুঁড়ে উদয় হওয়া এপিটাফ
কিংবা স্রোতের কোমরে বসানো জ্বলন্ত চিতা।
আমি, আমার সময়, আমার চারপাশ
তোমারা, তোমাদের সময়, চারপাশের মাঝে
ব্যবধান এক নিঃসঙ্গ ভ্রমরের নিরন্তর গুনগুন।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

ফ্লয়েড

[পিংক ফ্লয়েড (কিং ফ্লয়েড) এর "Wish you were here" গানটার বাংলা অনুবাদের অপচেষ্টা]

তাহলে,
তাহলে, তুমি ভাবো, তুমি সব জানো
স্বর্গ থেকে নরক,
বিষাদের নীলাকাশ।
এখন, তুমি কি বলতে পারবে সবুজ মাঠ কিংবা
একলা পড়ে থাকা একটা ঠান্ডা ইস্পাতের রেলের কষ্টটা কেমন,
কিংবা, কেমন পর্দার আড়াল থেকে ভেসে আসা হাসি।
তুমি কি সব জানো?

তোমার ছোটবেলার নায়কদের তার
বেচে দিয়ে প্রেতের কাছে,
সেই গাছগুলো এখন গরম ছাই।
আর, নরম বাতাস এখন লু-হাওয়া।
পরিবর্তনের নামে তার কি তোমার হাতে ধরিয়ে দেয়নি শীতল নিশ্চয়তা?
তুমি কি বেছে নিলে যুদ্ধের বদলে
খাঁচার বন্ধিত্ব?

আমি যে কতোটা চাই, কতোটা চাই
তুমি যদি থাকতে এখানে।
কতদিন, কতটা সময় আমরা ছিলাম
একি পাত্রে সাঁতরে চলা মাছের মতো আত্মা,
আমরা ঘুরে মরেছে একই পথে,
অবশেষে কি পেয়েছি?
সেই একই পুরানো ভয়।
তুমি যদি থাকতে এখানে!

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

আজেবাজে

এমন অন্ধকারে শিয়রের কাছে একটা ট্যাঙা মোমবাতি। নিঃসঙ্গ পুড়ে চলে। দেওয়ালে নেচে উঠে আলোর ছায়া। দূরে কে যেন বাতাসে ঢালছে ভায়োলিনের বিষাদ। একলা ঘর। নিঃসঙ্গতার প্রজাপতি কোকুন ছিড়ে ডানা মেলে। নিঃসঙ্গতার ভেতর ছড়ানো আছে তাবৎ মহাবিশ্ব। নিঃসঙ্গতা দিতে জানে। নিঃসঙ্গতার খোলস ভেঙে দেখো ভেতরে জ্বলজ্বলে মুক্তো।
একলা ঘরে মগজের বাষ্পে কতো ভুল লেগে থাকে।
প্রতিটা রাতে আমি যেন ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে রুমাল পতনের শব্দের প্রতিক্ষা করি।
প্রতিটা রাত আমাকে টেনে নিয়ে ফেলে অতল খাঁদে।
প্রতিরা রাতে আমার মনে হয় আমি পৃথিবীর কেউ না।
এমন প্রতিটা রাতে আমার মরে যেতে ইচ্ছে হয়।

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

আজেবাজে

কাকে গিয়ে বলবো আমি ভালো নেই। কাকে গিয়ে বলবো বুকের ভেতর আকাশ ভাঙে। কাকে গিয়ে বলবো এই তাবৎ জমিনে আমি মিশে যেতে চাই।
কাওকে না বলে একদিন মরে যাবো।

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

আজেবাজে

পৃথিবীতে গোপনীয়তা বলে আর কিছু নেই। সবাই সবকিছু জেনে বসে আছে। আমি শুধু একা কিছু কথা টুকে রাখি দেয়াশলায়ে।
এখন সন্ধ্যার আকাশে মাছের কাটার মতো মেঘের ফসিল। একটা বাদুর উড়ে গেল পশ্চিমে। পশ্চিম?
পশ্চিমে তুমি থাকো বলেই ইচ্ছা হলো ছ্যাঁৎ করে জ্বেলে দিই কথাগুলো। বুক পুড়ে যাক।
আমি ঈশ্বরের আকাশের নিচে বসে ঈশ্বরের জন্য দোয়া করি। মানুষ দেখো না কিভাবে তাকে ছিড়ে ফেলতে চাইছে।
আমি চাই আজ রাতেই বৃষ্টি নামুক।
মোটো রাস্তার সাপের মতো গড়িয়ে যাওয়া স্রোতে আমি ভাসিয়ে দেব আমার তোকে নিয়ে সব কথা।