মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

নামহীন

১. লোকাল বাস থেকে মানুষের মতো রোবট নামছে। ঐ ফারামগেট। ঐ ফারামগেট। ঐ নরক। ঐ স্বর্গ। ঐ মরা পচা মানুষ।

২. জ্যাকের সামনে আধবোতল ব্যান্ডি। রুবি ঠিক বুঝতে পারছে, ব্যান্ডিটা ভেজাল। ওতে সায়ানাইড মেশানো আছে। জ্যাক এক বারে বাকী বোতল সাবাড় করে দিলো। রুবি মুক্তির হাসি হাসছে।

৩. ভায়োলিন বাজাতে ভালোবাসতো যে লোকটা সে মরার পরেও ভায়োলিন বাজিয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না। যদি কান থাকে তাহলে লোকটার কবরের পাশে খানিক বসে একটা সিগারেট সাধলে ভায়োলিন বাজিয়ে শোনায় ।

৪. সাতজনের সাতটা বডি। সাতটুকরা। সাতটা আলাদা নিয়ে একটা একটা করে সাতটা মানুষ বানানো। সেলাই এর কাজ মাইরি। সাত বিভাগের সাত পুলিশ অফিসে পাঠাবে রবিন।